ঢাকা
খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ

নির্বাচন ও গণভোট কবে হবে -জানালেন নির্বাচন কমিশনার

১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হবে পারে
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. আবদুল বারী মানিক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৪.২৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৪.২৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 44080 জন

  • নিউজটি দেখেছেনঃ 44080 জন
নির্বাচন ও গণভোট কবে হবে -জানালেন নির্বাচন কমিশনার
-- প্রতীকি ছবি। গ্রাফিক- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, নির্দিষ্ট তারিখ নির্বাচনপ্রক্রিয়ার প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তিত হতে পারে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে এক–দুই দিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক–দুই দিন আগে নির্বাচন হতে পারে।

ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে -এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তিনি জানান, তফসিল আগামী সপ্তাহের রোববার (০৭ ডিসেম্বর) ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে পারে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আরো জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকেলে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮ থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে সাতটা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে চারটা করার কথা ভাবা হচ্ছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. আবদুল বারী মানিক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৪.২৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ৪.২৯ অপরাহ্ন