ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.৪৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 48413 জন

  • নিউজটি দেখেছেনঃ 48413 জন
বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেস ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।রবিবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহর কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন নেতৃবৃন্দরা।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ, বর্তমান সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য স ম রবিউল ও আবু নাঈম উপস্থিত ছিলেন। 

বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সকলে শ্রেণি পেশার মানুষের সহযোগিতা পেয়েছি। সাধ্য সামর্থ্যের নিরিখে সেবা প্রদানের চেষ্টা করেছি। বেশ কিছু জনকল্যাণমূলক প্রজেক্টের কাজ চলমান রয়েছে। আশা করি খুব দ্রুতই কাজগুলো দৃশ্যমান হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.৪৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ