ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উত্তরণ কোন পথে? -শীর্ষক মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ২.৫৪ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ২.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 57556 জন

  • নিউজটি দেখেছেনঃ 57556 জন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উত্তরণ কোন পথে? -শীর্ষক মতবিনিময় সভা
ছবিঃ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উত্তরণ কোন পথে? -শীর্ষক মতবিনিময় সভা।

চট্টগ্রামের মিরসরাইয়ে সাম্প্রতিক চুরি, ডাকাতির ফলে আইনশৃংখলার চরম অবনতির ফলে এর থেকে উত্তোরণের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সামাজিক ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে শনিবার (২৯ নভেম্বর) সকালে আয়োজিত সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা জাফর উল্যাহ নিজামী, এনসিপি'র প্রার্থী অধ্যাপক আশরাফ উদ্দিন। সাংবাদিক বিপুল দাশ, রাজিব মজুমদার, নাছির উদ্দিন ও ইকবাল হোসেন।



মতবিনিময় সভায় বক্তারা বলেন, আইন-শৃংখলার অবনতি রোধে প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশ সদস্য হয়ে আমরাও সহযোগিতা করবো। এখন জন নির্বাচিত সরকার না থাকায় আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। সর্বস্তরের শান্তি-শৃংখলার জন্য জনগণের নির্বাচিত সরকার দরকার। স্থানীয় জনপ্রতিনিধি থাকলে এধরণের চুরি-ডাকাতি অনেকটা রাশ পেতো। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। চোর-ডাকাতের কোন দল নেই। যে অপরাধ করবে তাকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।

বক্তারা আরো বলেন, প্রশাসনের জনবল ও লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে। সর্বোপরি প্রশাসন এবং জনগণকে আরো সচেতন হতে হবে। সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে চুরি-ডাকাতি রোধে কার্যকর ভূমিকা নিয়ে এই সংকট থেকে উত্তরোণ করতো হবে। তবে মতবিনিময় সভায় দাওয়াত দেওয়া হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা, এএসপি সার্কেল ও দুই থানার ওসি কেউ উপস্থিত হননি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ২.৫৪ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ২.৫৪ পূর্বাহ্ন