ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে কাভার্ডভ্যান পেছনে ট্রাকের ধাক্কা ঘটনাস্থলে চালক নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ২.১২ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ২.১২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1578280 জন

  • নিউজটি দেখেছেনঃ 1578280 জন
ফেনীতে কাভার্ডভ্যান পেছনে ট্রাকের ধাক্কা ঘটনাস্থলে চালক নিহত
৥ ছবি- প্রতিনিধি প্রেরিত।


ফেনীতে সড়কের পাশে দাড়িয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা দেয় ট্রাক ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটেছে।


নিহত ট্রাকচালকের নাম রিপন মিয়া (৫০)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে। আহত সহকারীর নাম কামাল হোসেন (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরের সম্রাট মিলের সামনে ঢাকামুখী লেইনে একটি কাভার্ডভ্যান ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। এতে পেছনে থাকা ট্রাকটির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ট্রাকের চালক রিপন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে মারা যান। এ সময় হেলপার কামাল হোসেন গুরুতর আহত হন। পরে উভয়কে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে কাভার্ডভ্যানটি পুলিশ আসার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।


এ বিষয়ে ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের গাড়ির কেবিন কেটে ভেতর থেকে বের করি। দুর্ঘটনাকবলিত গাড়িটি অপসারণ করে তাৎক্ষণিকভাবে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা  হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ২.১২ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ২.১২ পূর্বাহ্ন