বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্হাপিত ৩১ দফা বাস্তবায়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, এতিমখানার ছাএদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ২১ নভেম্বর) সন্ধ্যায় আকুবদন্ডী মঈন উদ্দিন দীঘিরপাড় এতিমখানার মাঠে অনুষ্ঠিত হয়।
পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এস এম সেলিম এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এস এম ইকবাল পাশা।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম নুরুল আকতার, সুলতান মাহমুদ টুনু মেম্বার, মো: জসিম উদ্দিন, তামিম উদ্দিন চৌধুরী, স্বপন শীল, বখতিয়ার উদ্দিন মেম্বার, সৈয়দ আকতারুল আলম ছোটন, মো: সেলিম, সৈয়দ মোহাম্মদ আলী, সাইফু উদ্দিন, সফিউল আলম, সৈয়দ জকরুল আলম সরোয়ার, ইসমাইল হোসেন লালন, জফরুল আলম পেসু, এস এম অহিদুল আলম ঈদু,মো: আজাদ, এস এম আজম, মেজবাহ উদ্দিন টিটু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে এতিমখানার ছাএদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে আলোচনা সভার পরিসমাপ্তি ঘটে।