ঢাকা
খ্রিস্টাব্দ

হঠাৎ থানার সামনে গাড়িতে আগুন ! কি বলছে রমনা থানা পুলিশ?

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১.৩২ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1728809 জন

  • নিউজটি দেখেছেনঃ 1728809 জন
হঠাৎ থানার সামনে গাড়িতে আগুন ! কি বলছে রমনা থানা পুলিশ?
৥ হঠাৎ রমনা থানার সামনে গাড়িতে আগুন --- ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত ।


রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, গাড়ির কাজ করার সময় রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে এই আগুনের সূত্রপাত হয়। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এই কাণ্ড কোনও দুর্বৃত্ত করেনি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনও হতাহত হয়নি।

গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি গোলাম ফারুক।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১.৩২ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১.৩২ অপরাহ্ন