ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২.৪৫ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২.৪৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 247352 জন

  • নিউজটি দেখেছেনঃ 247352 জন
পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
-- সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার । সংগৃহীত ছবি।

রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন শিক্ষক আন্দোলনে আহত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার। ১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে রাজধানীর মিরপুর অলক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। সন্ধ্যার পর তাঁর লাশ নিজ কর্মস্থল ও গ্রামের বাড়ি ঠাকুরচরে জানাজা হয়।

উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার। তাঁর বাবার নাম সুরুজ মোল্লা এবং স্বামী প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষক ডি এম সোলেমান। শিক্ষক আন্দোলনে আহত ফাতেমা আক্তারের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর অনেক সহকর্মী ও শিক্ষক নেতারা।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন গণমাধ্যমকে জানান, ফাতেমা আক্তারের স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর পর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তাঁর মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২.৪৫ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২.৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ