ঢাকা
খ্রিস্টাব্দ

রাজৈরের ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2562601 জন

  • নিউজটি দেখেছেনঃ 2562601 জন
রাজৈরের ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার শাজাহান মোল্লা ইউনিয়নের নরারকান্দি গ্রামের মরহুম মহসিন মোল্লার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করেন উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামের বিএনপির এক কর্মী।


বোমা বিস্ফোরণ, লুটপাট ও ভাঙচুর মামলায় তাকে আসামি করা হয়। অভিযুক্ত শাজাহান মোল্লা আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন।


রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। আগামীকাল তাকে মাদারীপুর আদালতে পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন