ঢাকা
খ্রিস্টাব্দ

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ২ দিনের সফরে ঢাকা আসছেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2980452 জন

  • নিউজটি দেখেছেনঃ 2980452 জন
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ২ দিনের সফরে ঢাকা আসছেন

২ দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৭ এপ্রিল তিনি ঢাকা পৌঁছবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন।


বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে এম জসীম উদ্দিন বলেন, বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরসূচিও চূড়ান্ত হয়েছে। আগামী ২৭-২৮ এপ্রিল ইসহাক দার ঢাকা সফর করবেন।


পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


দুদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে যোগ দিতে গত বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসেন আমনা বালুচ।


উল্লেখ্য, ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল।


এরপর ১৫ বছর এই বৈঠক আর হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হলো।  



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ