ঢাকা
খ্রিস্টাব্দ

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী খোলা শুক্রবার, লেনদেন চলবে ২ ঘণ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ২.১০ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ২.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3028334 জন

  • নিউজটি দেখেছেনঃ 3028334 জন
রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক  সোনালী, জনতা, অগ্রণী, রূপালী খোলা শুক্রবার, লেনদেন চলবে ২ ঘণ্টা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। ব্যাংকগুলো হলো— সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।


বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। তবে ওই দিন জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে  ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।


উল্লেখ্য, সরকার বেসরকারি শিক্ষকদের ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে এ বিশেষ ব্যবস্থা নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ২.১০ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ২.১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ