ঢাকা
খ্রিস্টাব্দ

ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী পেলেন আইজিপির পদমর্যাদা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3143266 জন

  • নিউজটি দেখেছেনঃ 3143266 জন
ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী পেলেন  আইজিপির পদমর্যাদা
ফাইল ছবি।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।


রোববার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা জারি করা হয়।


এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (সি.স. পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো।


এতে আরও বলা হয়, তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সকল প্রকার আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।


গত বছরের ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পান শেখ মো. সাজ্জাত আলী।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১.০৬ পূর্বাহ্ন