ঢাকা
খ্রিস্টাব্দ

র‌্যাবের ঈদ উপহার পেল আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3153131 জন

  • নিউজটি দেখেছেনঃ 3153131 জন
র‌্যাবের ঈদ উপহার পেল আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামে ১২৭ জন জলদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে র‌্যাব। রোববার সকাল ১১টার দিকে জেলার বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়।বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকায় ২০১৮, ২০২০ ও ২০২২ সালে এরা আত্মসমর্পণ করেছিল। এর আগে আত্মসমর্পণ করা আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করেন র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। এ সময় সভায় উপস্থিত ছিলেন র‌্যাব-৭ এর উপ পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।


সভায় র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে।র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে তদারকি করা হয়। যারা সুস্থ জীবনে ফিরে এসেছে, তাদের পাশে সবসময় থাকবো। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। তাদেরকে আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ