ঢাকা
খ্রিস্টাব্দ

সব মহানগরে জামায়াতের বিক্ষোভ আজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3048776 জন

  • নিউজটি দেখেছেনঃ 3048776 জন
সব মহানগরে জামায়াতের বিক্ষোভ আজ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের সব মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বুধবার রাতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।


 

তিনি বলেন, মানবতার দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই মানবতার দুশমন ইসরাইল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে।



১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা। এই হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে।  তিনি আরো বলেন, ইসরাইলের এই নির্মম বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ