ঢাকা
খ্রিস্টাব্দ

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2598426 জন

  • নিউজটি দেখেছেনঃ 2598426 জন
রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে।


নিহত মোমেনা খাতুন (৫০) ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ওই নারী।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিল। এরই জের ধরে সোমবার ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।


এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ