ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে মানব জমিনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3118572 জন

  • নিউজটি দেখেছেনঃ 3118572 জন
শিবচরে মানব জমিনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে মানব জমিনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রতন শেখ।


এ সময়ে বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, মুক্তিযোদ্ধা এমদাদ খাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দিপু, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন হাওলাদার, শিবচর উপজেলা কৃষক দলের সদস্য সচিব লিটন সিকদার, শিবচর উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আবু জাফর মিয়া, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোল্লা,শিবচর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক প্রণব কুমার সাহা অপূর্ব, সদস্য সচিব ও মানব জমিন পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলী, যুবদল নেতা সজীব খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনায়েতুল্লাহ সুমন,সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, বীরমুক্তিযোদ্ধা, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন