ঢাকা
খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ৫০৯

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮.২৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3202945 জন

  • নিউজটি দেখেছেনঃ 3202945 জন
অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ৫০৯
ছবি : সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনকে।


আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 


তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার করা হয়েছে ৫০৯ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। 


অপারেশন ডেভিল হান্টে উদ্ধার করা হয়েছে, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি  কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুইটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল।


অপারেশন ডেভিল হান্ট ৮ ফেব্রুয়ারি থেকে একযোগে সারা দেশে শুরু হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮.২৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮.২৬ অপরাহ্ন