ঢাকা
খ্রিস্টাব্দ

লংগদুতে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি পার্বত্য জেলা
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3150910 জন

  • নিউজটি দেখেছেনঃ 3150910 জন
লংগদুতে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

৯ ফেব্রুয়ারি, ২০২৫ রবিবার বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার চাইল্যাতলী শাখার আয়োজনে স্থানীয় চাইল্যাতলী বাজারে এক কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাসান্যাদম ইউনিয়ন শাখা সভাপতি মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে ও হাফেজ মোফাচ্ছেল হক মারুফের সঞ্চালনায় উক্ত কর্মী ও সহযোগী সদস্য সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ।


এছাড়াও উপস্থিত ছিলেন, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, লংগদু সদর  ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকর, সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন,বগাচতর ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুল হাকিম।


সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কী অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেনি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ। স্বৈরাচারীদের নির্মম নির্যাতনের প্রমান আজ আমাদের সামনে উপস্থিত। জুলাই আন্দোলনের আহত সৈনিক আমাদের উপজেলার গর্ব আমাদের সন্তান আমানুল্লাহ। 


স্বৈরাচারীরা পালিয়ে গিয়েও ক্ষান্ত হয় নি। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সকল ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতাকর্মীদের আহবান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ তাদের মতপ্রকাশের পূর্ণ ব্যবহার করতে পারেনি। ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার যেনো দেশের মানুষের উপর জুলুম না করতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | লংগদু , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাঙ্গামাটি পার্বত্য জেলা
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ