ঢাকা
খ্রিস্টাব্দ

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সাত শিক্ষার্থীর ওপর : ভিডিও ভাইরাল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 3737980 জন
  • নিউজটি দেখেছেনঃ 3737980 জন
প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সাত শিক্ষার্থীর ওপর : ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

আজ রবিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সাত শিক্ষার্থীর ওপর উঠে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন, ওই দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে।



যাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে, আরেকজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তৃতীয় টার্মিনালের বিপরীত পাশের রাস্তা দিয়ে সাতজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তাদের ওপরে উঠে যায়।



গাড়িটি শিক্ষার্থীদের ধাক্কা দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। ‌

পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারের মালিক নিজেই গাড়ির চালক। তাকে থানায় নেওয়া হয়েছে।


আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :