ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের ৪৭ রাউন্ড গুলিসহ যুবককে গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন

নিউজটি দেখেছেনঃ 3235105 জন

  • নিউজটি দেখেছেনঃ 3235105 জন
চট্টগ্রামের ৪৭ রাউন্ড গুলিসহ যুবককে গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামে ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইম বাজারের কবির স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুস সাত্তার (২৪) একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার প্যান্টের বাম পকেট থেকে গুলির একটি বাক্স জব্দ করা হয়। সেখানে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন