ঢাকা
খ্রিস্টাব্দ

রেল কর্মচারিদের আর কোনো দবি মানা হবে না: সালেহউদ্দিন আহমেদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১২.০৭ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১২.০৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3177672 জন

  • নিউজটি দেখেছেনঃ 3177672 জন
রেল কর্মচারিদের আর কোনো দবি মানা হবে না: সালেহউদ্দিন আহমেদ
ছবি : সংগৃহীত

রেলের কর্মচারিদের আর কোনো দবি মানা হবে না বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। সরকারের অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। এর বাইরে আর কোনো দাবি মানা সম্ভব না বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইমসহ কিছু বিষয়ে ৮ থেকে ১০ দিন আগেই বরাদ্দ দেয়া হয়েছে। গ্র্যাচুইটিসহ আরও দাবি আছে। হঠাৎ করেই এত অর্থের সংকুলান করা কঠিন।


জানা গেছে, অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার রাত ১২টার আগে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেলেও মধ্যরাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা।


এর আগে, সোমবার রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রানিং স্টাফরা। রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১২.০৭ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১২.০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ