ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রেইনি চিকিৎসকরা সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১.১৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3331427 জন

  • নিউজটি দেখেছেনঃ 3331427 জন
ট্রেইনি চিকিৎসকরা সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। তবে, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তারা। এ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন ট্রেইনি চিকিৎসকরা।


রবিবার বিকেলে শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন সারজিস আলম। পরে চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন তিনি।


এরপর সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন।


তিনি বলেন, আমরা আন্দোলন চলাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছি এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে, এই সময় আমাদের কর্মবিরতি চলবে।


এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি। 


তিনি বলেন, আমরাও চাই বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসতে হবে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১.১৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১.১৫ অপরাহ্ন