ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৬৮ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার উদ্ধার: অভিনেত্রীসহ আটক দুই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3576574 জন

  • নিউজটি দেখেছেনঃ 3576574 জন
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৮ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার উদ্ধার: অভিনেত্রীসহ আটক দুই
ছবি : সংবাদদাতা প্রেরিত।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ টাকার উপরে। 


শনিবার সকালে গোপন তথ্যে ভিত্তিতে এগুলো জব্দ করা হয়। আটককৃত  যাত্রীরা হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।এদিকে বাজুসের তথ্যানুযায়ী, এসব স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা বলে জানা গেছে। 


 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি ১৪৮ ফ্লাইটের বিমানের ভেতরে ঢুকে ২ যাত্রীকে তল্লাশি করে। অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০.১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ